logo
ads

সদর মেট্রো থানার সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩৯

বিশেষ প্রতিনিধি

প্রকাশকাল: ১৩ মার্চ ২০২৬, ০৪:০৮ পি.এম
সদর মেট্রো থানার সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩৯

গাজীপুর মহানগরীতে অপরাধ দমনে জোরদার তৎপরতার অংশ হিসেবে সাঁড়াশি অভিযানে গত ২৪ ঘণ্টায় আরও ৩৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি, ছিনতাইকারী ও মাদকসেবী রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার চারটি আভিযানিক টিম পৃথক পৃথক এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত মোট ৩৯ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে ৩ জন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি, ৬ জন ছিনতাইকারী ও ৩০ জন মাদকসেবী রয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং মহানগরীতে অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ